banglahour

রাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৭ মাস আগে) ১১ মার্চ ২০২৬, বুধবার, ৫:২৫ অপরাহ্ন

রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে তার স্বামী আদেইধন চাকমাকে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালত জীবনবন্দি ও অর্থদণ্ড প্রদান করেছেন।
বুধবার (১১ মার্চ) দুপুর ১টায় জেলা ও দায়রা জজ মো. আহসান তারেখ এ দণ্ডাদেশ প্রদান করেন।


মামলার এজাহারে জানা গেছে, ২০২৩ সালের ২৪ আগস্ট রাঙ্গামাটি বরকল উপজেলার শুবলং ইউনিয়নের পিপড়াছড়ি গ্রামে পারিবারিক কলহের জের ধরে চার সন্তানের জননী শেফালি চাকমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আদেইধন চাকমা। হত্যাকাণ্ডের পর শেফালি চাকমার চাচা কিরণ বিকাশ চাকমা বাদী হয়ে বরকল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।


দীর্ঘ ২ বছর ৬ মাস ১৮ দিন সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। দণ্ডবিধি ৩০২ ধারায় আসামিকে জাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়; অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের বিধান রয়েছে।
রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু বলেন, রায় সন্তোষজনক হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায্য বিচার নিশ্চিত করা 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল