banglahour

শনিবার প্যারিসে অনুষ্ঠিত হবে ঈদ মেলা

প্রবাস | মো আবু তাহির। বিশেষ প্রতিনিধি।

(২ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৩ অপরাহ্ন

প্রতিবারের মত আগামী শনিবার সাফ ফ্রান্স,র আয়োজনে  প্যারিসের বাস্তিল  চত্বরে ঈদ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
 

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রিয় এ মেলায় এবার ৫০ এর অধিক স্টল অংশ নিতে যাচ্ছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান  সাফ প্রেসিডেন্ট, নয়ন এনকে।

ঈদুল ফিতর এর পূর্ব মুহূর্তে বিশাল এ আয়োজন উদ্যোক্তাদেরকেই শুধু সুবিধা দিচ্ছেনা বরং ফ্রান্স প্রবাসীদের জন্য এটি এক উন্মুক্ত ঈদ বাজার।


প্রতিবছর মেলাটি রিপাবলিক স্কযারে অনুষ্ঠিত হলেও প্রশাসনিক অসুবিধায় এবার প্যারিসের আরেক ঐতিহাসিক স্কয়ার বাস্তিলে হবে মেলা।

সকাল ১০ টা থেকে মেলা চালু হবে জানান আয়োজকরা। দেশি কাপড় ও খাবারের সমারোহ নিয়ে সাজবে মেলাপ্রাঙ্গণ। এছাড়াও মেলায় অংশগ্রহণকারীদের জন্য ভিন্নধর্মী ও আকর্ষণীয় সব অনুষ্ঠানের আয়োজন থাকবে । কুইজ প্রতিযোগিতা, খেলা সহ বাচ্চাদের জন্য থাকবে  বিশেষ আয়োজন। ক্ষণিকের জন্য হলেও স্বদেশের ঈদের আগ মুহূর্তের স্বাদ দিতেই এ ব্যাপক আয়োজন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল