banglahour

দিনাজপুরে কাউন্সিলর পদপ্রার্থীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

সারাদেশ | আনোয়ার হোসেন বুলু। দিনাজপুর প্রতিনিধি।

(৪ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ১০:১৯ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও আহত জুলাই যোদ্ধা সমাজসেবক মেহেদী হাসান সুমনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১২ মার্চ) দিনাজপুর শহরের হাউজিং শপিং মলের ব্লু ব্রেরী চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মঞ্জুর মুরশেদ সুমন, আহত জুলাই যোদ্ধা মিনহাজ জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সুবর্ণ আবরারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল