
(৭ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ১১:০৯ অপরাহ্ন
রাষ্ট্রপতির অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে আয়োজিত এ মানববন্ধনে দলের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, “ফ্যাসিবাদের শেষ চিহ্ন রাষ্ট্রপতিকে এই অধিবেশনেই অভিশংসন করতে হবে। তাকে সংসদ অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হলে তা সংসদকে কলঙ্কিত করবে।”
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির ভাষণ শোনা বা না শোনার প্রশ্নে জাতি দুইভাগে বিভক্ত হতে পারে। তাই জুলাই সনদ অনুযায়ী গণভোট বাস্তবায়নসহ সনদের প্রতিটি বিধান সংসদকে মেনে চলতে হবে।
মানববন্ধন শেষে আসিফ মাহমুদের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্যসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।