banglahour

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৭ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৫ অপরাহ্ন

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের রজতজয়ন্তী উপলক্ষে সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) নগরীর জিন্দাবাজার এলাকার একটি হোটেলে প্রবাসী সমাজকর্মী নিম্পিয়া চৌধুরীর সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সাংবাদিক, সংগঠক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা অংশ নেন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের সর্বক্ষেত্রে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা।


বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিকা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, জ্যেষ্ঠ সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।


এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির লিটন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের সিলেট ব্যুরো চিফ ফখরুল ইসলাম, দৈনিক সমকালের সিলেট ব্যুরো চিফ মুকিত রহমানী, দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, দৈনিক মানবজমিন ও একুশে টিভির সিলেট ব্যুরো চিফ ওয়েছ খছরু, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম, জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক শাহানা আক্তার, কবি ও সংগঠক ধ্রুব গৌতম, সাংবাদিক অমিতা সিনহা, সংগঠক শাহেদা পারভীন চৌধুরী নাজমা, আসকের সিলেট বিভাগীয় সংগঠক রেজওয়ানুল আজিজ সজীবসহ নারী সাংবাদিক কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল