
(৭ মাস আগে) ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, ৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪৬ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘আর এস টি কবীর ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) মুন্সীগঞ্জের বজ্রযোগিনী এলাকায় অবস্থিত চুড়াইন আনোয়ারুল উলুম রাহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফাউন্ডেশনের ‘মানবিক পৃথিবীর প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাকসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, ২০২০ সালে প্রতিষ্ঠিত আর এস টি কবীর ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। উপহার পেয়ে শিশুদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এভাবে দাঁড়ানো সত্যিকার মানবিকতার পরিচয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কেবল ত্রাণ বিতরণ নয়, বরং সমাজের প্রতিটি স্তরে মানবিকতা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ফাউন্ডেশনটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.rstkabir.org� এবং ফেসবুক পেজ RST Kabir Foundation-এ।