banglahour

নারী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী ফাহিমা আহাদ কুমকুম

রাজনীতি | বিলকিস আক্তার সুমি। ব্যুরো প্রধান সিলেট।

(৫ মাস আগে) ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, ৯:৫২ অপরাহ্ন

জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশা করেছেন সমাজকর্মী ও রাজনৈতিক কর্মী ফাহিমা আহাদ কুমকুম। দীর্ঘদিন ধরে তিনি রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

জানা যায়, ২০১৮ সালের আন্দোলনে পুলিশের নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হন ফাহিমা আহাদ কুমকুম। সেই কঠিন পরিস্থিতির মধ্যেই তিনি ছয় মাসের কন্যা সন্তানের জন্ম দেন। তবুও তিনি আন্দোলন-সংগ্রাম থেকে পিছিয়ে যাননি। রাজপথের আন্দোলন, হরতাল ও পিকেটিংসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন। তিনি সিলেট সোসিও ইকনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে সমাজসেবা, মানবিক সহায়তা এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দেশের দুর্দিনে এবং দলের কঠিন সময়ে তিনি সবসময় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন এবং আহত কর্মীদের খোঁজখবর ও সহায়তা দিয়েছেন।

বর্তমানে তিনি সিলেট জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফাহিমা আহাদ কুমকুম বলেন, সুযোগ পেলে তিনি নারী উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও সামাজিক কর্মকাণ্ডের মূল্যায়ন করে দলীয় নেতৃত্ব তাকে জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রদান করবে।

 

 

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল