banglahour

চুপ্পুকে অভিসংশনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি: ময়মনসিংহে নাহিদ ইসলাম

জাতীয় | কাজী মোহাম্মদ মোস্তফা, ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, ১০:১১ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, “অতি দ্রুত এই ফ্যাসিবাদের দোসর চুপ্পুকে অভিসংশনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে।


শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং গণহত্যা চলাকালে তিনি নির্বিকার ভূমিকা পালন করেছেন। এসব কারণে তাকে অপসারণ করা জরুরি।


অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, “ভারত থেকে ধরে এনে হাসিনার ফাঁসির রায় কার্যকর হোক—এ জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি।” তিনি ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনসহ শহীদ ওসমান হাদী এবং সকল শহীদের জন্য ময়মনসিংহ বিভাগের মানুষের কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাসের জন্যও দোয়া চান তিনি।


নাসির উদ্দীন পাটোয়ারী ময়মনসিংহে বালু মহাল, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজির অভিযোগ তুলে বলেন, “ব্রহ্মপুত্র নদ শুকিয়ে যাওয়াকে কেন্দ্র করে অনেকে ব্যবসা করতে চায়। এসব অনিয়ম প্রতিহত করতে হবে।”
ইফতার মাহফিলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান মিলনসহ এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল