banglahour

ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৭ অপরাহ্ন

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন এবং বক্তব্য দেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে নৈতিকতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই বর্তমান সরকার এই মাসিক সম্মানী প্রদান কর্মসূচি চালু করেছে।


তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় নেতৃবৃন্দের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ধর্মীয় নেতা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল