
(৩ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৮ অপরাহ্ন
নিউইয়র্কে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিউইয়র্ক স্টেট সিনেটর Toby Ann Stavisky–এর সম্মানে একটি ইফতার ও কমিউনিটি মিট-অ্যান্ড-গ্রিট আয়োজিত হয়। অনুষ্ঠানটি বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সংগঠন গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স (GBA)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিবিএ’র প্রেসিডেন্ট মিজান চৌধুরী, এবং সঞ্চালনা করেন প্রশাসনিক পরিচালক আহমেদ সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেটর টবি স্টাভিস্কি, যিনি তার বক্তব্যে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অবদান ও সামাজিক সম্প্রীতির ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা সৈয়দ, জিবিএ উপদেষ্টা মোহাম্মদ এ. সালেহ ও নাঈম আহমেদ, নিউ হরাইজন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট তারেক হাসান খান, ডিরেক্টর মোহাম্মদ আমির হোসেন কামাল, কমিউনিটি আউটরিচ প্রতিনিধি আনিসুল ইসলাম জাসির ও কামরুল ইসলাম সনিসহ অন্যান্য বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস মানুষকে সংযম, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। এই ধরনের আয়োজন কমিউনিটির মধ্যে বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি ভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে।
অনুষ্ঠানের সমাপ্তিতে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।