
(৭ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ৩:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৬ অপরাহ্ন
চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ হুঁশিয়ারি দিয়েছেন, যে কালকের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হলে জোট রাজপথে আন্দোলন গড়ে তুলবে।
শনিবার জামায়াতের মগবাজার কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে আজাদ এ কথা জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের রাষ্ট্রপতিকে জামায়াত অপমান করেননি বরং বিএনপিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলঙ্কিত করেছে।
তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জোট সংসদে এবং রাজপথে দৃঢ় ও শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে। জোটের পরবর্তী বৈঠক ২৮ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে।