banglahour

মোংলায় নারী নেতার বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৫ অপরাহ্ন

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা শাখার সহসভাপতি তানিয়া বিশ্বাস লিথি এর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় তার স্বামী, মাদক কারবারি অভিজিৎ পাড়ই শান্ত, আটক হয়ে শনিবার জেলহাতে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা চিলা বাজার সংলগ্ন এলাকার একটি বসত ঘরে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড।

 অভিযানকালে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ অভিজিৎ পাড়ই শান্তকে আটক করা হয়। অভিযানে উপস্থিত ছিলো স্থানীয় পুলিশ ও কোস্ট গার্ডের কর্মকর্তারা।


অভিযানের সময় তানিয়া বিশ্বাস লিথির ঘর থেকে মদ উদ্ধারের ঘটনা ঘটে। তার স্বামী পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং গ্রেফতার হন।


এ বিষয়ে জানতে চাইলে তানিয়া বিশ্বাস লিথি জানান, ঘরে রাখা মদ তার নয়, বরং তার স্বামীর পরিচিত একজনের। তিনি বলেন, শুধু মদটি তাদের ঘরে রাখা হয়েছিল।


মোংলা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, “অপরাধী কোন দলের নয়। মাদকের সঙ্গে জড়িত থাকলে আইন সবার জন্য সমান, দলের বড় নেত্রী হোক বা সাধারণ ব্যক্তি।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল