banglahour

রাজধানীতে জ্বালানি সংকট: পাম্পগুলোতে দীর্ঘ লাইন, চালকরা হতাশ

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৪ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ৩:২৬ অপরাহ্ন

আজও রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে। অকটেন এবং ডিজেলের অভাবে বেশিরভাগ পাম্প বন্ধ রয়েছে।

পাম্প কর্তৃপক্ষ জানান, চাহিদামত জ্বালানি সরবরাহ না হওয়ায় বাধ্য হয়ে পাম্প বন্ধ রাখতে হচ্ছে। এতে চালকরা তীব্র অসন্তোষ প্রকাশ করছেন।
কুড়িল বিশ্বরোডের একটি পাম্পে পাম্পের ইঞ্জিনিয়ার মো. মুজাহিদ গ্রাহকদের কাছে তেলের ট্যাংকি খুলে দেখাচ্ছেন, যাতে তারা সরবরাহের প্রতি আস্থা রাখতে পারেন। তিনি জানান, বাধ্য হয়ে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, গ্যাস পাওয়া গেলেও ডিজেল এবং অকটেন প্রায় প্রতিটি পাম্পে অনুপলব্ধ। ফলে মোটরসাইকেল চালক ও অন্যান্য যানবাহন চালকরা বিপাকে পড়েছেন।
পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন, যেখানে প্রতিদিন তিনটি যানবাহনের জ্বালানি দরকার, সেখানে তারা মাত্র একটির জ্বালানি সরবরাহ করতে পারছেন। তারা অযথা অবৈধ মজুদ না করার আহ্বানও জানিয়েছেন।


সরকারের নির্দেশ অনুযায়ী, রাইডশেয়ারের মোটরসাইকেলে প্রতি ব্যাক্তি ৫ লিটার, প্রাইভেট কারে ১০ লিটার, এবং জিপ বা মাইক্রোবাসে ২০-২৫ লিটার জ্বালানি দেওয়া হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল