banglahour

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ৩:৩৩ অপরাহ্ন

‘রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও জামালপুর পৌরসভা পৃথকভাবে আজ দুপুরে এই কর্মসূচি পালন করেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন।
বক্তারা সবাইকে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল