banglahour

শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন, দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ৪:৫৪ অপরাহ্ন

কুমিল্লা, ১৪ মার্চ, মোঃ সেলিম রেজা মুন্সী: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মখলিসপুরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনের মাধ্যমে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হবে।


প্রতিমন্ত্রী জানান, আগামী ১৮০ দিনের মধ্যে ৮২ মিলিয়ন বা তারও অধিক গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। তিনি বলেন, “আমদানি নির্ভর নীতির কারণে দেশের জ্বালানি খাত ঝুঁকির মধ্যে রয়েছে। তাই আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হই।” তিনি আরও যোগ করেন, বাপেক্সকে সক্ষম করে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন।
শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫টি কূপ থেকে বর্তমানে প্রতিদিন মোট ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কূপ-৫ খনন কাজ গত বছর ২৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং চলতি বছরের জানুয়ারি মাসে সমাপ্ত হয়েছে। এই কূপে মোট ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।


উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমানসহ অন্যান্য সরকারি ও স্থানীয় কর্মকর্তা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল