banglahour

ধলপুরে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আধুনিক যানবাহন হস্তান্তর

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৭ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ৬:২৭ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ধলপুর এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শনিবার সকালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ কর্মসূচির উদ্বোধন করেন।


অভিযান চলাকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি ওয়ার্ডে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্তমানে ডিএসসিসির মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম চলমান রয়েছে। জনস্বার্থে পরিচ্ছন্নতা ও সড়কবাতি উন্নয়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন ও মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় যে কোনো মূল্যে খালের জায়গা পুনরুদ্ধার করা হবে।
অভিযানে প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। এ সময় ড্রেন ও ফুটপাতের বর্জ্য অপসারণ, মশার ওষুধ ছিটানো এবং স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ ও ম্যাকানাইজড পার্কিং স্থাপন” প্রকল্পের আওতায় নতুন যানবাহন হস্তান্তর করেন প্রশাসক। এসব যানবাহনের মধ্যে রয়েছে ৮ টন ক্ষমতাসম্পন্ন ৫টি থ্রি-হুইল রোড রোলার, ৩টি টায়ার ডোজার, ১টি লো-বেড ট্রেইলার এবং ৫ হাজার লিটার ধারণক্ষমতার ১০টি পানির গাড়ি।


এছাড়া একই দিনে ডিএসসিসির যান্ত্রিক সার্কেলের উদ্যোগে চালক ও মেকানিকদের জন্য একটি স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রশাসক। তিনি বলেন, চালকদের দক্ষতা বাড়লে ছোটখাটো যান্ত্রিক সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব হবে এবং বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে।
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও যান্ত্রিক সার্কেলের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল