banglahour

কালুখালীতে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

জাতীয় | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ৭:০৬ অপরাহ্ন

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।


শনিবার (১৪ মার্চ) বিকেলে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল হামিদ খান।


মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভা শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল