banglahour

উন্নয়নের প্রতিশ্রুতিগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো- প্রতিমন্ত্রী রাজিব আহসান।

সারাদেশ | মো সেলিম রাড়ী। হিজলা প্রতিনিধি।

(২ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ৮:৫১ অপরাহ্ন

আমরা নির্বাচনের আগে যে উন্নয়নের প্রতিশ্রুতিগুলো দিয়েছি ,সেগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করবো, অবশ্যই তা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা দরকার, আমি আশা করবো আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি তার বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান।


শনিবার হিজলা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে সরকারি সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপি'র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন ।

খাল খননের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, হিজলা উপজেলার  যে খালগুলোতে অবৈধ স্থাপনা আছে সেগুলো অবশ্যই দখল মুক্ত করা হবে এবং খাল খনন কর্মসূচি সুন্দর ভাবে বাস্তবায়ন করা হবে।


প্রতিমন্ত্রী বলেন, আপনার সকলে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করেছেন এজন্য আপনাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। হিজলা উপজেলার জেলেদের উদ্দেশ্যে বলেন এখন দুই মাসব্যাপী জাটকা সংরক্ষণ অভিযান চলছে। এই অভিযানের কারণে প্রত্যেক জেলেকে সরকার থেকে ৮০ কেজি  চাল দেওয়া হবে। কেউকে চাল কম দিলে নিবেন না। যার যার চাল সে বুঝে নিবেন।


এছাড়া উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,হিজলা উপজেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল