
(৬ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ৪:৫২ পূর্বাহ্ন
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ শেখকে গুলি করে হত্যা করা হয়েছে।তার শরীরে একাধিক গুলি লেগেছে ।
শনিবার রাত ১০টার দিকে উদয়পুরের পানবাজারে একটি পাবলিক টয়লেটের সামনে গুলিবিদ্ধ হয়।
নিহত সোহাগ শেখ (৪৫)উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে। তিনি হার্ডওয়ারের ব্যবসা করতেন ।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, “রাত ১০টার দিকে উদয়পুর বাজারের দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি । এসময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তদন্তের পর জানা যাব।