
(১ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ৯:৫৬ পূর্বাহ্ন
পবিত্র রমজান মাস উপলক্ষে নিউইয়র্কে ইফতার ও মিলনমেলার আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আনসু) ইউএসএ। নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসে বসবাসরত নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।
ইফতার আয়োজনটি প্রবাসে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা অ্যালামনাইরা এতে অংশ নিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।
ইফতারের আগে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, প্রবাসে থেকেও অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক জোরদার করতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ সত্যিই আনন্দের। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।