
(৭ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৫ অপরাহ্ন
ঢাকা, ১৫ মার্চ ২০২৬ (রোববার): বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ‘ফার্মার্স কার্ড’ চালুর বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
সভায় ‘ফার্মার্স কার্ড’ চালুর লক্ষ্যে গঠিত কমিটির চলমান কার্যক্রম, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের জন্য প্রণীত এ উদ্যোগের মাধ্যমে কৃষি খাতে বিভিন্ন সরকারি সহায়তা, ভর্তুকি ও সেবাসমূহ সহজভাবে পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘ফার্মার্স কার্ড’ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।