banglahour

ভাঙ্গায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

সারাদেশ | ডেস্ক রিপোর্ট।

(৬ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ২:১০ অপরাহ্ন

দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এ সময় তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল-নদী খনন ও পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পানি প্রবাহ স্বাভাবিক করা এবং কৃষকদের জন্য সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।


উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল