banglahour

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৮৬ মামলা

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৭ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ২:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১২ অপরাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১১৮৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮ টি বাস, ৭ টি সিএনজি ও ১৯ টি মোটরসাইকেলসহ মোট ৭২ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩ টি বাস, ২২ টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান,  ৬ টি  সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ৮২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬ টি বাস, ২ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান,  ২২ টি সিএনজি ও ১৩৪ টি মোটরসাইকেলসহ মোট ২৩৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯ টি বাস, ১৯ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ১১ টি মোটরসাইকেলসহ মোট ১০০ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ৩ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫ টি বাস, ৮ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ১১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৬ টি বাস, ৫ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২১ সিএনজি ও ৬৬ টি মোটরসাইকেলসহ মোট ১৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭ টি বাস, ৪ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ১০৫ টি মোটরসাইকেলসহ মোট ৩০৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬৬ টি গাড়ি ডাম্পিং ও ১৯৭ টি গাড়ি রেকার করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল