
(৬ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ২:১৪ অপরাহ্ন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাহাড়তলী এলাকা থেকে পৃথক দুইটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আব্দুল কুদ্দুছ প্রকাশ কুদুরুস (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার মামলা নং-০৪(১০)৯৯ ইং, ধারা ৩০২/১০৯/৩৪ দণ্ডবিধি এবং রাঙ্গামাটি জেলার কাউখালী থানার মামলা নং-০৩, তারিখ ২৬ জুলাই ২০১৩ ইং, ধারা ৩০২/১০৯/৩৪ দণ্ডবিধির পলাতক আসামি আব্দুল কুদ্দুছ রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল গত ১৫ মার্চ ২০২৬ বিকাল আনুমানিক ৩টা ৫০ মিনিটে রাঙ্গুনিয়া থানার পাহাড়তলী এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজানগর ওস্তাপাড়া এলাকার বাসিন্দা মৃত মো. হোসেন ওরফে বাঁচা মিয়ার ছেলে আব্দুল কুদ্দুছ প্রকাশ কুদুরুসকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।