banglahour

নোয়াখালীর চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী ও সহযোগী গ্রেফতার

অপরাধ | ডেস্ক রিপোর্ট।

(৬ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ২:২০ অপরাহ্ন

নোয়াখালী জেলার হাতিয়া থানার চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী মোঃ মিলন (৪০) এবং তার সহযোগী দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজু (৩০) কে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল গ্রেফতার করেছে।


নিহত তাজনাহার বেগম (৩৫) একই এলাকার আলআমিন গ্রামের বাসিন্দা এবং মোঃ মিলনের প্রথম স্ত্রী। তাদের ঘরে দুই পুত্র ও এক কন্যা রয়েছে। দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ ও নির্যাতনের মধ্যে বেঁচে আসছিলেন ভিকটিম।


র‌্যাব সূত্রে জানা যায়, ১২ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ৬টায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে ঘাতক স্বামী মোঃ মিলন ও তার সহযোগীদের প্ররোচনায় ভিকটিমকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং শরীরে গুরুতর আঘাত প্রয়োগ করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়।

ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যু বরণ করেন।
নিহত ভিকটিমের ভাই বাদী হয়ে ১৩ মার্চ ২০২৬ তারিখে হাতিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)।
র‌্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, প্রধান আসামী মোঃ মিলন চট্টগ্রামের হালিশহর এলাকায় অবস্থান করছে। ১৫ মার্চ বিকাল ৪টা ৪০ মিনিটে র‌্যাবের যৌথ অভিযানিক দল হালিশহর থানাধীন আগ্রাবাদ এক্সেস রোডস্থ ছোটপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মার্চ বিকাল ৫টা ২০ মিনিটে বড়পুল মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে দ্বিতীয় আসামী সাহেদা আক্তার লাইজুও গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল