banglahour

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৭ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ২:৩০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ৫ বছরে দেশের মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোলে সাহা খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে শুধু পানি সমস্যাই সমাধান হবে না, বরং পরিবেশও রক্ষা করা সম্ভব হবে। এছাড়া দেশের সব খাল উদ্ধার করা হবে এবং সরকারের সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।


তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে কোদাল হাতে যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, প্রায় পাঁচ দশক পর সেটিরই পুনরাবৃত্তি করা হলো। দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে গ্রামীণ কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে হাজার হাজার মাইল খাল খনন ও পুনঃখনন শুরু হয়েছে।


সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি সরকার অবশ্যই পূরণ করবে। বিএনপির রাজনীতি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি এবং জনগণই সকল ক্ষমতার উৎস, তাই দেশ গড়তে তাদের সহযোগিতা প্রয়োজন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল