
(৭ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ৩:৩৫ অপরাহ্ন
সাধারণ মানুষ সিটি করপোরেশনের সর্বোচ্চ সুবিধা ভোগ করবে। এখানে এসে সে মনে করবে সিটি তাঁর নিজস্ব সিটি করপোরেশন। আমূল পরিবর্তন না করতে পারলেও অন্তত এতটুকু নিশ্চিত করা হবে। আজ (সোমবার) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্বগ্রহণ শেষে দক্ষিণ বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন এসব কথা বলেন।
এর আগে সিটি করপোরেশন মিলনায়তনে বিদায়ী প্রশাসক বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জাকির হোসেনসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।