banglahour

দুর্গম পাহাড়ে অসহায় মানুষের পাশে রাঙ্গামাটি রিজিয়ন

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ৫:০২ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই উদ্যোগের মাধ্যমে শতাধিক পরিবার স্বস্তির হাসি পেয়েছে।


রাঙ্গামাটি সদর দপ্তর, ৩০৫ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এবং জুরাছড়ি জোন (২ বীর) এর উদ্যোগে নতুন ঘর নির্মাণ ও পুরোনো জরাজীর্ণ ঘর সংস্কার করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্মসূচির আওতায় ২০টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ এবং ৫টি পরিবারের পুরোনো ঘর সংস্কার করা হয়েছে।

প্রতিটি ঘরে ফ্যান, লাইট, চৌকিসহ প্রয়োজনীয় আসবাবপত্র প্রদান করা হয়। এছাড়া ৯১টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক আনুষ্ঠানিকভাবে ঘরগুলো হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজীদ বিন আখন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, “পবিত্র রমজানের মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনীর দক্ষতায় ঘর নির্মাণ উপকারভোগীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে জুরাছড়ি উপজেলা দীর্ঘদিন উন্নয়ন থেকে পিছিয়ে থাকলেও, বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন ঘর পাওয়ার পর উপকারভোগী পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল