banglahour

পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

অপরাধ | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৭ মাস আগে) ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৫:০৪ পূর্বাহ্ন

রাজধানীর বিমানবন্দর থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-উত্তরা বিভাগ।

রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১০:১০ ঘটিকায় বিমানবন্দর থানাধীন কাওলা রেললাইন এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম জানতে পারে যে, বিমানবন্দর থানাধীন কাওলা টু এয়ারপোর্টগামী রেলগেট হতে কাওলা রেললাইন এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল