banglahour

কালুখালীতে ভিজিএফের চাল মজুদে দুইজনের কারাদণ্ড

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৭:৫১ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের চাল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ ও মজুদের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড প্রদান করেছে।


দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সাজ্জাদ হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তাদের কাছ থেকে ৬৯টি জাল কার্ডসহ মোট ৭৬টি কার্ড, ৫০ কেজি ওজনের দুই বস্তা খোলা ত্রাণের চাল জব্দ করা হয়। এছাড়া এক আসামির কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারায় সরকারি নির্দেশ অমান্য করে ত্রাণের চাল অবৈধভাবে ক্রয়, মজুদ ও ব্যবসার উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উদ্দিন।


রায়ে মো. সাজ্জাদ হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে চিত্তরঞ্জন বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় ১০ কেজির পরিবর্তে কম ওজনে চাল বিতরণের অভিযোগও প্রমাণিত হয়। এ কারণে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষ থেকে ৫৬টি কার্ডের বিপরীতে ৫৬০ কেজি চাল জব্দ করা হয়।


অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভিন এবং ট্যাগ অফিসার উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীসহ অন্যান্যরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল