banglahour

ঈদযাত্রায় নিরাপত্তা ঝুঁকি নেই: আইজিপি

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৭ মাস আগে) ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৮:৩১ অপরাহ্ন

ঈদযাত্রায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। পর্যাপ্ত বাস থাকায় অনেক যাত্রী নির্বিঘ্নে গন্তব্যে রওনা হতে পেরেছেন।


তবে কিছু রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এ বিষয়ে আইজিপি বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই এবং এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।


অন্যদিকে, কাউন্টারের কর্মকর্তারা জানান, এখনো যাত্রী তুলনামূলক কম থাকায় কিছু পরিবহন আসন ফাঁকা রেখেই ছেড়ে যেতে হচ্ছে।


পরিদর্শনকালে আইজিপি বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি জানান, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সারা দেশের পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল