banglahour

ঈদযাত্রা নির্বিঘ্নে ৭ দিন মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৬ মাস আগে) ১৮ মার্চ ২০২৬, বুধবার, ১১:১৭ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হয়েছে।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, এই নিষেধাজ্ঞা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।


তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
এছাড়া মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে যানজট এড়াতে সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে।


যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন ১৬১০৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।


এর আগে, গত ১২ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতেও একই নির্দেশনা দেওয়া হয়েছিল।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে ঈদযাত্রায় মহাসড়কে যানজট কমবে এবং যাত্রীদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল