banglahour

ঠাকুরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে স্কুলের দপ্তরী গ্রেফতার

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৮ মার্চ ২০২৬, বুধবার, ৬:৪৭ অপরাহ্ন

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ময়নাপাড়া গ্রামে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে কিসামত শুখানপুখুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পঞ্চানন বর্মণকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকার সুযোগে পঞ্চানন বর্মণ ওই গৃহবধুর বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।


ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সালিশে তাকে এক লাখ টাকা জরিমানা ও প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করতে না পারায় তিনি একটি চেক দেন।
পরবর্তীতে নির্ধারিত সময় পার হলেও টাকা পরিশোধ না করায় ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন। আদালত গত ১৬ মার্চ পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


ভুক্তভোগীর পরিবারের দাবি, সালিশে জরিমানা নির্ধারণ করা হলেও অভিযুক্ত ব্যক্তি টাকা পরিশোধে গড়িমসি করেন, ফলে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হন।


অভিযুক্ত পঞ্চানন বর্মণ দাবি করেন, তার কাছ থেকে জোরপূর্বক চেক নেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, আদালতের নির্দেশে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল