
(৭ মাস আগে) ১৮ মার্চ ২০২৬, বুধবার, ৬:৪৮ অপরাহ্ন
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ময়মনসিংহে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সেবামূলক এই উদ্যোগের অংশ হিসেবে শ্রী শ্রী বাবা লোকনাথ চৈতন্য সংঘের উদ্যোগে মুসলিম অসহায় পরিবারের মাঝে দুধ, চিনি ও সেমাই বিতরণ করা হয়।
বুধবার (১৮ মার্চ) বিকেলে নগরীর একটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও রমজান মাসে অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রায় সাড়ে তিনশ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তারা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী বাবা লোকনাথ চৈতন্য সংঘের সভাপতি বাবুল রায়, দশভুজা বাড়ি পূজা মন্দিরের সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, কৃষিবিদ সঞ্জয় রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, কমলের ঘোষ, শোভন ধর, নন্দ দুলাল কুরমীসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।