banglahour

কুয়াকাটায় ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত লাশ উদ্ধার

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৩ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় সোহাগ (৪৫) নামে এক ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) রাত প্রায় ১১টার দিকে পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহাগ গলাচিপা উপজেলার নতুন বাজার এলাকার বারেক সরদারের ছেলে। তিনি কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ ওই বাসায় একাই ভাড়া থাকতেন। প্রায় এক মাস আগে তিনি শ্বশুরবাড়ি আমতলী থেকে ব্যবসার উদ্দেশ্যে কলাপাড়ায় আসেন। সর্বশেষ তিন দিন আগে তার স্ত্রী শিউলী বেগমের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়।


বুধবার রাত ৯টার দিকে স্থানীয়রা বাসা থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ভেতর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গেছে।


তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল