banglahour

রাজবাড়ীর কালিকাপুরে রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত নামা যুবকের মৃত্যু

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৫:১৭ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল (লোকাল) ট্রেনটি কালিকাপুর রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে ট্রেনের ওপরই পড়ে থাকেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরে ট্রেনটি দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় মরদেহটি নামানো হয়। এ ঘটনায় প্রায় ১২ মিনিট ট্রেন চলাচল বিলম্বিত হয়।

এ বিষয়ে কালুখালী সহকারী স্টেশন মাস্টার রতন সেন জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানায় জানানো হয়েছে।

রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. লিটন বলেন, খবর পেয়ে কালুখালী রেলওয়ে স্টেশনে এসে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল