
(৫ মাস আগে) ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫৭ অপরাহ্ন
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাঙ্গামাটি কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৫০টি পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়াচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান, বরকল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পান্না মিয়া এবং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সাম্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। পিসিসিপি সবসময় মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পাহাড়ের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে ১৫০টি উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়।