banglahour

অনুমোদন ছাড়া ব্যানার-ফেস্টুন না সাঁটানোর আহ্বান সিসিক প্রশাসকের

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(৫ মাস আগে) ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ১০:১৪ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) অনুমোদিত বিলবোর্ড ছাড়া নগরের বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন না লাগানোর জন্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে অনেকেই নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার ও ফেস্টুন সাঁটাচ্ছেন, যা নগরের সৌন্দর্য নষ্ট করছে।


তিনি আরও বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়ে তুলতে হলে সবাইকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ব্যানার-ফেস্টুন লাগানোর ফলে শহরের নান্দনিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


সিসিক প্রশাসক বলেন, নগরের সৌন্দর্য রক্ষা করা শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়; এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তাই ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে পরিবেশ ও নগরের সৌন্দর্যের ক্ষতি হয়—এমন কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।


পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, সিটি কর্পোরেশনের অনুমোদিত বিলবোর্ডসমূহ এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল