banglahour

মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে বিএনপির দু পক্ষের মধ্যে সংঘর্ষ ; নেতাসহ ৬ জন জেল হাজতে

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ মাস আগে) ২০ মার্চ ২০২৬, শুক্রবার, ১:০২ অপরাহ্ন

মোংলায় চিংড়ি ঘের দখল কে কেন্দ্র করে বিএনপির  দুই পক্ষের মধ্যে  সংঘর্ষের ঘটনায়  ৬ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মোংলা পৌর শাখার  সভাপতি ও বিএনপি নেতা মোঃ সেলিম হাওলাদার , চাঁদপাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রয়েছে। আটককৃত ৬ জনকে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।  বিষয়টি মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন  নিশ্চিত করেছেন।


মোংলার চাদঁপাই ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় ৩০ বিঘার একটি চিংড়ি ঘেরের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২১ জন গুরুতর আহত হয়েছে  ।


বাগেরহাটের মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন  জানান, মোংলার কালিকাবাড়ি এলাকায় একটি চিংড়ি ঘেরের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ঘটে। এ ঘটনায় পুলিশ  ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মোংলা পৌর শাখার  সভাপতি ও বিএনপি নেতা মোঃ সেলিম হাওলাদার, চাঁদপাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ওহিদ, ফরিদ,  সোহরাফ ও  আলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে । বাকীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে ।  


উল্লেখ্য, বুধবার দুপুরে মোংলার কালিকাবাড়ি এলাকায়  মোহন নামের এক বিএনপি নেতার ৩০ বিঘার একটি চিংড়ি ঘের দখলে নেওয়ার চেষ্টা করে সেলিম হাওলাদার। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী  সংঘর্ষে কানাইনগর এলাকা রণক্ষেত্রে পরিণত হয় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২১ জন গুরুতর আহত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল