banglahour

ঈদের দিন নিজ বাড়িতে শুভেচ্ছা বিনিময় করবেন এমপি তাহসিনা রুশদীর লুনা

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(৭ মাস আগে) ২০ মার্চ ২০২৬, শুক্রবার, ৬:০৫ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা ঈদের দিন নিজ এলাকায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।


আগামী শনিবার (ঈদের দিন) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বনাথ পৌর এলাকার রামধানা গ্রামে তাঁর নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে এতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।


এমপি লুনা এবারের ঈদ নিজ পরিবারের সঙ্গে নিজ বাড়িতে উদযাপন করবেন এবং এলাকার মানুষের সঙ্গে সরাসরি মিলিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তাহসিনা রুশদীর লুনা দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর আমাদের ত্যাগ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। 

এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।’
তিনি আরও বলেন, ‘ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।’
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিশ্বনাথ ও ওসমানীনগরের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাত, খাল খনন ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং আরও বহু উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।


প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘প্রবাসী ভাই-বোনেরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের অবদান জাতি সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল