banglahour

প্রধানমন্ত্রীর ঈদ উপহার অসহায়দের হাতে পৌঁছে দিল প্রতিমন্ত্রী

জাতীয় | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ মাস আগে) ২০ মার্চ ২০২৬, শুক্রবার, ৮:২৮ অপরাহ্ন


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ঈদ উপহার পৌঁছে দেয়া হচ্ছে অসহায়দের হাতে হাতে। শুক্রবার বিকেলে বাগেরহাটের রামপালের হুড়কায় অসহায় নারী-পুরুষদের হাতে এ শাড়ী কাপড় ও নগদ টাকা তুলে দেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। পর্যায়ক্রমে তিনি রামপালের বিভিন্ন ইউনিয়নে এ উপহার সামগ্রী বিতরণ করছেন। এর আগে মোংলায় অসহায়দের মাঝে কাপড় ও টাকা বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত ভাবে সারাদেশে অসহায়দের সহায়তা করছেন। যাতে আমরা সবাই একসাথে মিলে মিশে ঈদ করতে পারি। তিনি আরো বলেন, যে যত বড় ক্ষমতাধর ও দুর্বল হোক না কেন, সবাই ন্যায় বিচার পাবে। কোন অবস্থাতেই এলাকার শান্তিশৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা ভ্রাতৃত্ব বোধ নিয়ে একসাথে বাস করতে চাই। যেখানে কোন হিংসা ও হানাহানি থাকবেনা। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল