
(২ মাস আগে) ২১ মার্চ ২০২৬, শনিবার, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫১ পূর্বাহ্ন
কুমিল্লায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ক্বারি ইব্রাহিম।
এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপু, কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ, জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেন।
জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, “এ দেশ আমাদের সবার। সবাই মিলে কাজ করলে দেশকে আরও সুন্দর করা সম্ভব, যাতে আগামী প্রজন্ম একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ পায়।” এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে জেলার ১৭টি উপজেলায় ২ হাজার ৯৩টি মসজিদ ও ২ হাজার ৫৮টি ঈদগাহে মোট ৪ হাজার ১৫১টি ঈদের জামাত অনুষ্ঠিত