banglahour

ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ মাস আগে) ২১ মার্চ ২০২৬, শনিবার, ১০:৪৬ পূর্বাহ্ন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। জেলার প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। পরে সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।


ঈদের জামাতে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক রোকুনুজ্জামান সরকার রোকন এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমান অংশ নেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রায় অর্ধলক্ষাধিক মুসল্লি ঈদের জামাতে নামাজ আদায় করেন।


জামাত শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে নিহতদের মাগফেরাত কামনা করা হয়।
এছাড়াও নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানী নূর মার্কাজ মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইনস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলার প্রায় ২ হাজার ৪৫০টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল