banglahour

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের ভীড়, বৃষ্টি বিলাসে মাতোয়ারা দর্শনার্থীরা

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৭ মাস আগে) ২১ মার্চ ২০২৬, শনিবার, ৬:৪৭ অপরাহ্ন

পটুয়াখালীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরলেও থেমে নেই পর্যটকদের আনাগোনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারো দর্শনার্থী।


শনিবার দুপুর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন বাড়তে থাকে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই তারা সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে উপভোগ করছেন ভিন্নরকম আনন্দ। বৃষ্টিস্নাত সৈকতে কেউ বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ মেতে উঠেছেন বালু খেলায়।
এছাড়া ঘোড়া, মোটরবাইকসহ বিভিন্ন বাহনে করে পর্যটকরা ঘুরে দেখছেন কুয়াকাটার বিভিন্ন স্পট। সব মিলিয়ে সৈকতজুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।


পর্যটকদের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। হোটেল-মোটেলের প্রায় ৮০ শতাংশ কক্ষ ইতোমধ্যে বুকিং হয়ে গেছে বলে জানা গেছে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশও মাঠে তৎপর রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল