banglahour

হিজলায় চুরির মাল উদ্ধার করতে গিয়ে হামলার শিকার।

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল,হিজলা প্রতিনিধি।

(৭ মাস আগে) ২২ মার্চ ২০২৬, রবিবার, ৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৮ অপরাহ্ন


বরিশালের হিজলা উপজেলায় অনলোড ড্রেজার মেশিনের প্লাষ্টিক পাইপ উদ্ধার করতে গিয়ে হামলার অভিযোগ উঠেছে।
শনিবার সকাল এগারোটায় এ ঘটনা ঘটে।
জানা যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে বিএনপির কর্মী রাজা ভূঁইয়া মোয়াজ্জেম খান ফারুক হাওলাদার মিন্টু তালুকদার রোকনুজ্জামান খান উজ্জ্বল মিজান হাওলাদার, হেলাল কাজী সহ কয়েকজন মিলে ইউনিয়নের বিভিন্ন স্থানে অনলোড বালু ভরাটের ব্যবসা করে।

কিছুদিন যাবৎ বালু সংকট থাকায় প্লাষ্টিকের পাইপ খুলে রাস্তায় রেখে দেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজা ভূঁইয়া বলেন ঈদের দিন সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন রাস্তার পাশে রাখা প্লাষ্টিক পাইপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার পাইপ নিয়ে বাড়িতে লুকিয়ে রাখেন। তখন তিনি পাইপ খুঁজতে বাড়ি গেলে হামলা চালায়।এ বিষয়টি ব্যাবসায় থাকা অংশীদারদের জানান। তখন ব্যবসায়ী সবাই চুরি হওয়া পাইপ উদ্ধার করতে তার বাড়িতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায়।


পাল্টা অভিযোগ করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার জানান এলাকায় ড্রেজার পাইপ দিয়ে কৃষি জমি ধ্বংস করার কারণে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আমার ছেলে ও আমার উপর হামলা করে এবং বাড়িতে লুটপাট করে।


হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদিল হোসেন জানান দুটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে। তবে প্রাথমিক ভাবে জানা গেছে বালু ভরাটের পাইপ নিয়ে এ ঘটনার সৃষ্টি হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল