banglahour

মোংলায় রাতে চিংড়ি ঘেরের বাঁধ কেটে দুর্বৃত্তদের তাণ্ডব, ক্ষতি কয়েক লাখ টাকা

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ মাস আগে) ২২ মার্চ ২০২৬, রবিবার, ৮:০৬ অপরাহ্ন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় রাতের আঁধারে চিংড়ির ঘেরের বাঁধ কেটে অন্য ঘেরের সঙ্গে মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ঘের মালিকের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।


মোংলা থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জয়খাঁ এলাকায় স্থানীয় বাসিন্দা শেখ নাজিম উদ্দিন (৫৩) দীর্ঘদিন ধরে তার নিজস্ব ১৮ বিঘা জমিতে চিংড়ি চাষ করে আসছেন। অভিযোগ রয়েছে, তার ওই ঘেরটি দখলে নেওয়ার উদ্দেশ্যে শনিবার দিবাগত রাতের অন্ধকারে (ঈদের দিন রাতে) ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল ঘেরে প্রবেশ করে বাঁধ কেটে দেয় এবং পাশের ঘেরের সঙ্গে মিশিয়ে দেয়।


অভিযোগে আরও বলা হয়, সোনাইলতলা এলাকার প্রভাবশালী মারুফ বিল্লাহ (৪৫) ও মহিদুল শেখের নেতৃত্বে ওই দলটি নাজিম উদ্দিনের ঘেরের ভেড়ির অন্তত ৮টি স্থানে বাঁধ কেটে দেয়। এতে ঘেরের মাছ বেরিয়ে গিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। এর আগেও মারুফ ও মহিদুল ওই ঘেরটি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।


এ ঘটনায় রোববার দুপুরে মারুফ বিল্লাহ ও মহিদুল শেখের বিরুদ্ধে মোংলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শেখ নাজিম উদ্দিন।
এ বিষয়ে মোংলা থানার কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল