banglahour

ঈদের ছুটিতে পর্যটকের ঢল, প্রাণ ফিরে পেয়েছে পাহাড় কন্যা বান্দরবান

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি।

(২ মাস আগে) ২২ মার্চ ২০২৬, রবিবার, ৮:১০ অপরাহ্ন

বান্দরবান প্রতিনিধি: ঈদের টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকের ঢল নেমেছে পাহাড় কন্যা বান্দরবানে। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জেলার সব পর্যটন কেন্দ্র।


মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, নীল দিগন্ত, তমাতুঙ্গী, রেমাক্রী, নাফাকুম, দেবতাখুমসহ জেলার সবগুলো দর্শনীয় স্থানে এখন উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা।


দীর্ঘদিন পর আবারও চেনা রূপে ফিরেছে পর্যটন নগরী বান্দরবান। হোটেল-মোটেল, রিসোর্ট ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে ব্যস্ততা। পর্যটকদের আগমনে খুশি স্থানীয় ব্যবসায়ী ও সেবাদানকারীরা।


পর্যটকরা জানান, পাহাড়ের অপরূপ সৌন্দর্য, ঝর্ণা আর মেঘের খেলায় মুগ্ধ হয়ে তারা এখানে সময় কাটাচ্ছেন। প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল