banglahour

ঈদের তৃতীয় দিনে পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৩ মার্চ ২০২৬, সোমবার, ৫:২৪ অপরাহ্ন

ঈদের তৃতীয় দিনে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় গত দুই দিনের তুলনায় দ্বিগুণ বেড়েছে পর্যটকের সংখ্যা। এতে করে সৈকতের জিরো পয়েন্টসহ আশপাশের এলাকা পর্যটকে পরিপূর্ণ হয়ে উঠেছে।
সৈকতে আগত পর্যটকরা বালিয়াড়ীতে হৈ-হুল্লোড় ও আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন। অনেককে দেখা গেছে সমুদ্রের ছোট-বড় ঢেউয়ের সঙ্গে মিতালী গড়ে তুলতে। কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। প্রিয়জনদের সঙ্গে ছবি তোলা ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেও ব্যস্ত সময় পার করছেন অনেকে।


শিশু পর্যটকরা বালু খেলায় মেতে উঠেছে। পাশাপাশি অনেক পর্যটক মোটরবাইক, ওয়াটারবাইক ও ঘোড়ায় চড়ে লেম্বুরবন, শুঁটকি পল্লী ও গঙ্গামতিসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন।


পর্যটকদের ভিড়ে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বিক্রি বেড়েছে। হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং থাকায় আবাসন সংকটও দেখা দিয়েছে।
এদিকে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল