banglahour

মিঠামইনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ৩০

সারাদেশ | মো ফরিদ রায়হান। হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৩ মার্চ ২০২৬, সোমবার, ৫:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১০ অপরাহ্ন


কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইনে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কাশেম গ্রুপ ও একই এলাকার বিএনপি নেতা নজির গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয় হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন।

আজ সোমবার (২৩ শে মার্চ ) সকালে মিঠামইন উপজেলার উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  

গুরুতর আহত আসাদ ( ৩৫) ও কাতল মিয়া (৩০) কে উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদেরকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়াজোড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চেয়ারম্যান গ্রুপ ও লাউ কুড়ার গ্রামের বিএনপি নেতা নজির গ্রুপের মধ্যে দির্ঘ্যদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা চলে আসছিলো।

ঈদের কয়েক দিন আগে থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো। প্রতিপক্ষের উপর হামলা করতে দেশীয় অস্ত্র তৈরি করে মজুদ করেছিলেন তারা।

গত রোববার রাত থেকেই নানান ধরনের হুমকিমও উস্কানি দিয়ে আসছিলো দুই পক্ষ। আজ সোমবার সকালে লাউ কুড়ার মাঠে বিএনপি নেতা নজির গ্রুপের একজনের উপর হামলা চালায় কাসেম গ্রুপ। খবর পেয়ে দুই পক্ষই লসউ কুড়ার মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে, উভয় পক্ষর ৩০জন নারী পুরুষ আহত হন।

৫ই আগষ্টের পরবর্তি ৩টি মামলার আসামি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বর্তমানে ইটালিতে রয়েছেন।

মিঠামইন থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনার সাথে সাথে কাটখাল পুলিশ ফাঁড়ি ও মিঠামইন থানা পুলিশ কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় এখনও কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল