banglahour

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধু নিহত, আহত-৬

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৭ মাস আগে) ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:৩৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিআরটিসি বাস ও থ্রি হুইলারের সংঘর্ষের ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বেবি আক্তার নামে এক গৃহবধুর নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ৬ জন।


সোমবার (২৩ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ঠাকুরগাঁও -পঞ্চগড় মহাসড়কে কাজী ফার্মের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।
নিহত বেবি আক্তার (২১) পৌর শহরের সেনুয়া পাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। কয়েক মাস আগে তাদের বিয়ে হয়েছে।


পুলিশ জানায়, বেবি আক্তার তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে ঈদের দাওয়াত খেতে যাওয়ার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ঠাকুরগাঁও -পঞ্চগড় মহাসড়কে কাজী ফার্মের সামনে পুরাতন বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি থ্রি হুইলার পঞ্চগড় অভিমুখে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতরা সকলে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।


ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল